আ.লীগ ঢাকা মহানগরের যৌথসভা শুক্রবার
logo
ঢাকা, সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ ঢাকা মহানগরের যৌথসভা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।