পুরো সাইট
বিজ্ঞাপন
প্রথম পাতা › বিনোদন

‘রামায়ণ’-এর অগ্রিম বুকিংয়ে ঝড়, ৭০ কোটির ওপেনিং সম্ভব?

আগামী ৫ নভেম্বর মুক্তি পাচ্ছে বলিউড তারকা রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘রামায়ণ’। বহুল প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। অগ্রিম টিকিট ক্রয়ের উন্মাদনায় তা আবার প্রমাণিত। এরইমধ্যে লক্ষাধিক টিকিট বিক্রি হয়েছে। তবে লক্ষ্য ওপেনিংয়ে ৭০ কোটি রুপি ঘরে তোলা। সেটি কতটা সম্ভব জানিয়েছেন সিনে বিশ্লেষকরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক পরিসংখ্যান সংস্থা স্যাকনিল্কের দেওয়া তথ্য উঠে এসেছে ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’-এর অগ্রিম আয়ের চিত্র। গতকাল ২৩ অক্টোবর সকাল ১১টা ৪২ মিনিট পর্যন্ত ৩,৯৬৪টি শো থেকে বিক্রি হয়েছে ১.৪৭ লাখেরও বেশি টিকিট। এর সঙ্গে ব্লক সিট যোগ করলে আয়ের পরিমাণ দাঁড়ায় ৮.২৭ কোটিতে। সব মিলিয়ে ছবির অগ্রিম আয় বেড়েছে ৭২ শতাংশ। কেননা ২৩ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় অগ্রিম বুকিং থেকে আয় হয়েছিল ৩.৬১ কোটি টাকা। পরবর্তী হিসাব অনুযায়ী, তা বেড়ে হয়েছে ৬.২৫ কোটি টাকা।

অগ্রিম টিকিট বিক্রিতেও এসেছে গতি। ২৩ অক্টোবরের আগের ২৪ ঘণ্টায় মোট টিকিট বিক্রি হয়েছিল ৯২,৭৫৫টি। গতকাল তা বেড়ে দাঁড়ায় ১.৪৭ লাখে। অন্যদিকে ছবিটির ট্র্যাক করা শোয়ের সংখ্যা ৩,৫৩৩ থেকে বেড়ে হয় ৩,৯৬৪। সব মিলিয়ে শোয়ের সংখ্য বেড়েছে ১২ শতাংশ। ব্লক সিটসহ মোট টিকিট বুকিং বেড়েছে প্রায় ৫৮ শতাংশ। ফলে শো প্রতি গড় টিকিট বিক্রির পরিমাণ ২৬ থেকে বেড়ে হয়েছে ৩৭ শতাংশ।

অগ্রিম বুকিংয়ে তুমুল উন্মাদনা দেখে ছবিটির ওপেনিং ৭০ কোটি টাকা পর্যন্ত পৌঁছতে পারে বলে আলোচনা চলছে। তবে সেটি সহজে সম্ভব না বলে ধারণা অনেকের। কেননা ছবিটি কোনো জাতীয় ছুটিতে মুক্তি পাচ্ছে না। তাই লক্ষ্য পৌঁছানো কঠিন মনে করছেন অনেকে। বিশ্লেষকদের ধারণা ৭০ না হলেও মুক্তির প্রথম ৬০ কোটি ঘরে তোলা সম্ভব নীতেশ তিওয়ারি পরিচালিত এ ছবির।

পৌরাণিক গল্পে নির্মিত ‘রামায়ণ’। এতে রাম চরিত্রে আছেন রণবীর। সীতারূপে দেখা যাবে সাই পল্লবীকে। লক্ষ্মণের চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে। রাবণের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার যশ। সানি দেওলকে দেখা যাবে হনুমানের চরিত্রে।

বিজ্ঞাপন