স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ মারা গেছেন
logo
ঢাকা, বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
জুন ২৯, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা : আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ মারা গেছেন। বুধবার (২৯ জুন) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর আগে গত ১২ জুন রোববার রাতে রক্তচাপ বেড়ে গেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নির্মল রঞ্জন গুহ। পরে দ্রুত তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সে সময় তার পালস পাওয়া যাচ্ছিল না। পরে ইলেকট্রিক শক দেওয়া হলে পালস পাওয়া যায়।

তার হার্টে দু’টি ব্লক ধরা পড়লে সেখানে রিং বসানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঠেকানো যায়নি। পরে গত ১৬ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গারপুর নেওয়া হয়।

২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ। সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু।

২০১৯ সালের ২৫ নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন গুহ। সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান বাবু।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।