তালতলীতে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২
logo
ঢাকা, সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে পৃথক অভিযানে গাঁজাসহ আটক ২

বরগুনা প্রতিনিধি
ডিসেম্বর ১১, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে ৩০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাতে উপজেলার চন্দনতলা এলাকায় গাঁজা বিক্রি হচ্ছে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজাসহ রাকিব হোসেন(২৪) আটক করা হয়। আটক রাকিব উপজেলার চন্দনতলা এলাকার আ.রহিমের ছেলে।

একইদিনে বিকেলে উপজেলার মালিপাড়া এলাকার মেইন সড়ক থেকে জসিম উদ্দিন (৩০) কে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক জসিম উদ্দিন বেতাগী উপজেলার করুনা এলাকার আলতাফ হোসেনের ছেলে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো.শাখাওয়াত হোসেন তপু বলেন, আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক আইনে মামলা হয়েছে। আগামীকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।