আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলালিংক
logo
ঢাকা, শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে বাংলালিংক

স্পোর্টস ডেস্ক
অক্টোবর ৭, ২০২৩ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ দেখার জন্য দেশের ক্রিকেটপ্রেমীদেরকে লাইভ এক্সপেরিয়েন্স দিবে বাংলালিংক। পুরো বিশ্বকাপ জুড়ে ক্রিকেটপ্রেমীদের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন লাইভ স্ট্রিমিং নিশ্চিত করবে প্রতিষ্ঠানটি।

এজন্য টফি ও মাইবিএল সুপার অ্যাপে বাংলালিংক দিচ্ছে দারুণ সব ইন্টারনেট প্যাক ও ফ্রি ইন্টারনেট অফার। সাশ্রয়ী মূল্যের ইন্টারনেট প্যাক ছাড়াও পুরো টুর্নামেন্ট জুড়ে ক্রিকেটপ্রেমী গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় অফার।

বাংলালিংক গ্রাহকরা বিশ্বকাপ খেলা দেখার জন্য ৫ জিবি পর্যন্ত বিনামূল্যের ইন্টারনেট প্যাক উপভোগ করতে পারবেন। সর্বনিম্ন ১ দিনের জন্য মাত্র ২০ টাকা থেকে শুরু হয়েছে প্যাকগুলো। এর সঙ্গে রয়েছে এক জিবি বিনামূল্যের ইন্টারনেট।

এছাড়াও গ্রাহকরা ২ জিবি ও ৫ জিবি বিনামূল্যে ইন্টারনেটসহ যথাক্রমে ৪৬ টাকা ও ৯৬ টাকায় ৭ দিন বা ৩০ দিনের সাবস্ক্রিপশন বেছে নিতে পারবেন।

এই প্যাকগুলো কেনা যাবে মাইবিএল অ্যাপ, টফি অ্যাপ, বাংলালিংকের অফিসিয়াল ওয়েবসাইট বা দেশের যেকোনো রিটেইল স্টোরের মাধ্যমে।

ক্রিকেটপ্রেমীরা এখন টফি ও মাইবিএল সুপার অ্যাপ এই দুই প্লাটফর্ম থেকেই লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।

বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, গ্রাহকদের সাথে আমরাও ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত! বাংলালিংক গ্রাহকদের উচ্চমান মানসম্পন্ন স্ট্রিমিং সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সারা দেশের মানুষ ক্রিকেটের উন্মাদনায় মাততে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আমাদের  দ্রুততম ফোর-জি নেটওয়ার্কের মাধ্যমে স্টেডিয়ামের খেলাকে এমনভাবে দর্শকের পর্দায় নিয়ে আসতে প্রস্তুত, যাতে তারা রিয়েল-টাইমে প্রতিটি উইকেট, বাউন্ডারি ও ছয় উপভোগ করতে পারেন।

ইন্টারনেট প্যাকের পাশাপাশি বাংলালিংকে থাকছে বিভিন্ন সুবিধা। বিশেষ গ্রাহক-বান্ধব ইন্টারফেস সম্পন্ন টফি ও মাইবিএল সুপার অ্যাপ-এর মাধ্যমে সারা দেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে সহজে উপভোগ করতে পারবে লাইভ ক্রিকেট অ্যাকশন, হাইলাইটস ও খেলার বিশ্লেষণ। বিশ্বব্যাপী ক্রীড়া অনুরাগীদের মাতাতে প্রস্তুত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট আসর। বাংলাদেশের প্রতিটি ক্রিকেটপ্রেমীও যাতে এই ক্রিকেট উন্মাদনার অংশ হতে পারে তা নিশ্চিত করতে তাদের পাশে রয়েছে বাংলালিংক।

দৈনিক বিবর্তন এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।