ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ · ৬ কার্তিক ১৪৩৩ f▶◎ নামাজের সময় ভিডিও আর্কাইভ আমরা ই-পেপার সর্বশেষ
দৈনিক বিবর্তন
বিজ্ঞাপনডেমো — 728x90
ব্রেকিং

এবার খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

⎙ প্রিন্ট / ই-পেপার রূপ
বিজ্ঞাপনডেমো — 728x90
এবার খুলনায় নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

খুলনা মহানগরীর লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি (২৫) নামে এক নারীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বউবাজারের সাত নম্বর গলির মুখে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত খুশি জিন্নাহপাড়া এলাকার বাসিন্দা সুমন সরদারের স্ত্রী। তার বাবার নাম রাসেল শেখ। গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত খুশিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকসংক্রান্ত বিরোধের জেরে জিন্নাহপাড়ার সড়কে দুর্বৃত্তরা খুশিকে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, নিহতের স্বামী সুমন সরদার ‘ব্লেড বাবু’ নামে পরিচিত। তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মাদকসংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে মাদকসংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এলেও হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর মিস্ত্রিপাড়া বাজারসংলগ্ন আনসার উদ্দিন লেনে তুষার নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এ সময় মরদেহের পাশে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল পাওয়া যায়। পুলিশের ভাষ্য, নিহত তুষার সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলা রয়েছে।

বিজ্ঞাপনডেমো — 728x90