ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ · ৪ কার্তিক ১৪৩৩ f▶◎ নামাজের সময় ভিডিও আর্কাইভ আমরা ই-পেপার সর্বশেষ
দৈনিক বিবর্তন
বিজ্ঞাপনডেমো — 728x90
ব্রেকিং

ঢাকা টেস্টে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টেও বিশ্রামে থাকবেন লিটন?

⎙ প্রিন্ট / ই-পেপার রূপ
বিজ্ঞাপনডেমো — 728x90
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টেও বিশ্রামে থাকবেন লিটন?

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে থেকেই চোটে ভুগছিলেন লিটন দাস। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস করতে নামেন তাওহিদ হৃদয়। ওই দিন লিটনের চোটে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান।

চলমান ট্রাইনেশন সিরিজে কোনো ম্যাচ না খেলেই এরই মধ্যে দেশে ফিরে এসেছে ওয়ানডে অধিনায়ক। আজ বিসিবির চিকিৎসককেও দেখিয়েছেন তিনি। স্বস্তির খবর হচ্ছে, তেমন গুরুতর কিছু না বলেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

বিজ্ঞাপনডেমো — 300x250

সবকিছু ঠিক থাকলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারবেন লিটন। তবে সতর্কতার জন্য ঢাকা টেস্টে বিশ্রামেও থাকতে পারেন লিটন। এদিকে লিটনের বদলি হিসেবে নতুন করে ত্রিদেশীয় সিরিজে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন। ইতোমধ্যে যোগ দিয়েছেন দলের সঙ্গে।

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ এই সিরিজ শুরু হবে আগামী ২৮ অক্টোবর।

প্রথম টেস্টের আগে ২২ অক্টোবর তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপনডেমো — 728x90